সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হলুদ ট্যাক্সি- দেবজিৎ গোস্বামী



 বিকেল বেলার সময়ে একটা হলুদ ট্যাক্সি দাঁড়ালো ওই পুরোনো মল্লিক বাড়ির সামনে। বেশ হতবাক হলাম কারন আমি জানতাম ও বাড়ির বাবুরা পূজোর সময় ছাড়া আসেন না। তার আগে তাদের হঠাৎ এভাবে অকাল বোধন এ বেশ হতবাক হয়ে,দৃশ্যটা নিজের বাড়ির ছাদ থেকে দেখছিলুম।


দেখেছেন নিজের পরিচয়ই দেওয়া হয়নি আমার নাম অপেন্দ্র দত্ত ওরফে অপু। 

আমি এখন বি.এ থার্ড ইয়ারের স্টুডেন্ট। এই এতোদিনেও কোনো সঙ্গী জোটেনি আমার। 


ট্যাক্সি থেকে নেমে এলো হালকা গোলাপি চুড়িদার পড়া একটি বছর উনিশের মেয়ে, পাড়ার লোকের চোখ তার দিকেই,সে আট চোখে চারপাশ দেখে ভেতরে ঢুকে গেল।


রাতের বেলা খাওয়ার সময় মা বললো বাবা কে উদ্দেশ্যে করে, 

মা~জানো? আজ তোমার বন্ধু অজিত এর মেয়ে অনুপমা এসেছে।

বা~ কোন অজিত? মল্লিক বাড়ির? 

মা~ হ্যাঁ গো। 

বা~ তা পূজোর তো এখনও একমাস এতো তাড়াতাড়ি এলো কেন? 

মা~ শুনলাম কীসব কাজ করবে বলে এসেছে। 

বা~ ও আচ্ছা

সেই দিনকার রাতটা অন্যভাবেই কেটে গেল। 


একদিন আমার আর ওর হঠাৎ চোখাচোখি হয়ে গেল ছাদে। 

সে বেশ লাজুক ভাবেই মুখ ঘুড়িয়ে নিলো। সেই লাজুক ভাবেই আমি তার ওপর আকৃষ্ট হলাম। এভাবে আমাদের প্রথম আলাপ ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ,গল্পের গরু এবার গাছে ওঠেছে। 

এভাবে চলতে চলতেই এমন প্রেমে যা হয় তাই হলো আমাদের সাথেও, 

পূজো চলে এলো, অনুপমার বাড়ির সবাই এলো। 

জানাজানি হয়ে গেল সবটা। 


তারপর দশবছর অনুপমা আর পূজোয় আসেনি। আজ আমি একজন সরকারি চাকরিজীবী। কিছুদিন যাওয়ার পর সবই ভুলে গেছিলাম আমি এখন এক মেয়ের বাবা। 

এগারো বছরের মাথায় সব আবার মনে পড়লো, আবার মল্লিক বাড়ির সামনে একটা হলুদ ট্যাক্সি দাড়ালো। একটা ফুটফুটে বাচ্চা ছেলে আমার মেয়ের বয়সী নেমে এলো বুঝতে অসুবিধা হয়নি। এটাই আমার অনুপমার একমাত্র অনুপম, অপেন্দ্র বা অপু না। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লেদ মেশিন- মনোজ কুমার সরকার

বহুদিন আগের কথা। আমি তখন অবিভক্ত বিহারের একটি অঞ্চলে কারখানার সুপারভাইজার।বেশিরভাগকর্মচারী অবাঙালী হলেও তাদের মধ্যে জনা পাঁচেক বাঙালীও ছিল। এদের মধ্যে আবার প্রিয়তোষ ছিল ম্যানেজার। ঐ যা হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠলো। তাছাড়া ও ছিল আমার মতই গ্রাজুয়েট। সত্যি কথা বলতে কি সারাজীবনে প্রিয়র মত বন্ধু আর কখনো পাইনি। আমি শুরুতেই মধুপুরের কাছে ঝিল্লি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িওয়ালা সুখান রাম একদিন বলেছিল,"একটা কথা বলি বাঙালি বাবু, কিছু মনে করবেন না, এখানে আপনি একা থাকেন, কোনো বন্ধু জুটিয়ে লিন, বাড়িভাড়া আধা হয়ে যাবে"। আমারও কথাটা মনে ধরল। পরদিন কাজের ফাঁকে চুপিচুপি প্রিয়তোষ কে কথাটা বলতেই ও যেন হাতে চাঁদ পেল। খুবই খুশি হয়ে বলল,"এ তো খুবই ভালো প্রস্তাব, লোভনীয় তাতে সন্দেহ নেই, আমি যেখানে এখন থাকি তাকে ভদ্র পাড়া বলা চলে না,বুঝলে ভায়া কিছু চাষাভুসো খোট্টাদের বাস সেখানে। তারপর রাত্রিবেলা মাতাল হয়ে যা শুরু করে তাতে ঘুম তো দূরের কথা টেকা দায় হয়ে পড়ে"। আমি বাড়ি বদলানোর কথা বলতেই ও বললো,আজকে রবিবার, খুবই ভালো সময়। ওইদিন ছুটি আছে ফ...

বাবা- কোয়েনা দাস

 কষ্টটাকে চেপে রেখে, হাসি ঠোঁটের কোণে  আদরগুলো চাপা থাকে , তাঁর ধমকই সবাই শোনে  মাথার উপর বটগাছ হয়ে দেয় আমাদের ছায়া  কঠোর মুখের গভীরেও তাঁর হাসিতে বড় মায়া | চাওয়া - পাওয়ার সব আবদার তাঁর কাছে দেয় ধরা  ছেলেবেলায় রোজ শোনাতেন ঘুম-পাড়ানি ছড়া , মেয়ে একদিন বড় হবে , যাবে শশুরবাড়ি  শতকষ্টেও বিদায় সে দেয় , মুখ করেনা হাঁড়ি  কাজের চাপে মাঝে মাঝে সময় ও পায় না  বাড়ির কথা মনে পড়ে , তবু কথা হয়না | সকাল বেলা বেরিয়ে সে যায় , কাজ থেকে ফেরে রাতে  তবু কন্যার আবদার সবই থাকে তাহার হাতে , মেয়ের ভালো রেজাল্ট হলে যার গর্বে ভরে বুক  মাঝে মাঝেই ঝিলিক দেয় উজ্জ্বল ওই মুখ  নিজের জন্য জিনিস কিনতে তাঁর ভীষণ অনীহা  সেই টাকাতে কিনবে মেয়ের বিয়ের জড়োয়া | কঠোর খোসার ভিতরে লোকানো নরম একটা মন  লক্ষ্য শুধু একটাই তাঁর - আমাদের আশাপূরণ , ক্লান্ত শরীর , টলমলে পা , তবু করতেই হবে রোজগার  টাকা ছাড়া চলবেনা দিন , তাঁর কাঁধেই গোটা সংসার  পারিপার্শ্বিক চাপেই বোধহয় তাঁর বাইরেটা হয় শক্ত  সবার মুখে হাসি ফোটাতে জল হয়ে যায় রক্ত | কাজের ফাঁকে যে মানুষটা একটু সময় প...

উদ্বিগ্ন-পাপড়ি সেনগুপ্ত

ভাল্লাগেনা এই একঘেয়ে জীবন থাকো ঘরে নইলে মরণ। যেও না তুমি কারো বাড়ি , হয়েছে যেন সবার আড়ি। ঘরে বসেই দিন কাটাও যা কিছু শখ ঘরেই মেটাও। এভাবে কি আর জীবন চলে , পিষছে মানুষ জাঁতা কলে। ফোনেই সব কাজ সারো , সামনে তুমি যেও না কারো। কিভাবে যে কাটছে দিন , অবস্থা বড়ই সঙ্গীন ! অসুখ বিসুখ ঘরে ঘরে , বাঁচবে মানুষ কেমন করে ? চারি দিকে শুধু জ্বর জারি প্রাণ কাড়ছে মহামারী ! কেবল দুশ্চিন্তায় দিন কাটে , শখ সাধ সব উঠল লাটে। কেউ না খেতে পেয়ে দিন কাটায় আর বাঁচার কোনো নেই উপায়। কত প্রিয় জনের যাচ্ছে প্রাণ পথ দেখাও তুমি হে ভগবান। ভাবলে বড়ই হতাশ লাগে ! ছিলাম বেশ দিব্যি আগে।