সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পালাবদল- রুদ্র দেবনাথ

 

PalabadalBengaliPoem

উপরে রৌদ্রমেঘের অবাধ বিচরণ, 

রিক্ত সে দুনিয়ায়

শুভ্রনীলের স্তম্ভে সোনালী প্রলেপ,

তপ্ত প্রহর মধ্যাহ্নের পানে ধাবমান। 

অদৃষ্টপূর্ব বায়ু সীমান্ত পেরিয়ে 

বিচিত্র নব দুনিয়ার আরম্ভ। 

প্রাণের সঞ্চার মূলমন্ত্র 

কিছু অনন্য তো কিছু সাধারণ, 

সভ্য অসভ্যের সংমিশ্রণ। 


সাধারণের বুদ্ধি বিশাল,বোঝা বড়ই দায়।

শ্রেষ্ঠত্বের খ্যাতি বহু পূর্ব,

এবার শ্রেষ্ঠতরের প্রত্যাশায়

নিত্য নতুন আবিষ্কারে আর্য্যাবর্তকে

হাতের মুঠোয় আনার অভিপ্রায়।


অনন্যের ভিন্ন সংস্করণ, দূরদর্শী; অগ্রভাগে

সাধারণের প্রাণ সঞ্চার মূলমন্ত্র।

স্বার্থান্বেষী সাধারণের সীমাহীন অত্যাচার,

সহিত অনন্য, ভূ-জগতে নিজ কর্মে দৃঢ়প্রতিজ্ঞ।

সাধারণের ভাবনায় কিঞ্চিৎ মোটা চর্ম,

অসহ্য লাঞ্ছনা স্বীকারে নিঃস্বার্থ বলির পাঠা প্রায় সময়ই।


হটাৎ অজানা ঝড়, অদৃশ্য আক্রমনে

দিশেহারা সংসার। থমকানো;

ক্রমশ নিশ্চলের পানে ধাবিত।

সাধারণের অসভ্য তো বায়ু সীমানার ওপার,

যদিও সদা সর্বদা সচল।

অসভ্যের নিরাপদ অভয়ারণ্য

বায়ু সীমানার দাঁড় আজ, 

সভ্য লুটিয়ে থাকে দু'পাশের পুনঃ মিলন হবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে তাপসী সিংহ ( রচনা - অংশুমান কর)

 

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে অনামিকা চৌধুরী (রচনা - পিনাক প্রামানিক)

 

লেদ মেশিন- মনোজ কুমার সরকার

বহুদিন আগের কথা। আমি তখন অবিভক্ত বিহারের একটি অঞ্চলে কারখানার সুপারভাইজার।বেশিরভাগকর্মচারী অবাঙালী হলেও তাদের মধ্যে জনা পাঁচেক বাঙালীও ছিল। এদের মধ্যে আবার প্রিয়তোষ ছিল ম্যানেজার। ঐ যা হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠলো। তাছাড়া ও ছিল আমার মতই গ্রাজুয়েট। সত্যি কথা বলতে কি সারাজীবনে প্রিয়র মত বন্ধু আর কখনো পাইনি। আমি শুরুতেই মধুপুরের কাছে ঝিল্লি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িওয়ালা সুখান রাম একদিন বলেছিল,"একটা কথা বলি বাঙালি বাবু, কিছু মনে করবেন না, এখানে আপনি একা থাকেন, কোনো বন্ধু জুটিয়ে লিন, বাড়িভাড়া আধা হয়ে যাবে"। আমারও কথাটা মনে ধরল। পরদিন কাজের ফাঁকে চুপিচুপি প্রিয়তোষ কে কথাটা বলতেই ও যেন হাতে চাঁদ পেল। খুবই খুশি হয়ে বলল,"এ তো খুবই ভালো প্রস্তাব, লোভনীয় তাতে সন্দেহ নেই, আমি যেখানে এখন থাকি তাকে ভদ্র পাড়া বলা চলে না,বুঝলে ভায়া কিছু চাষাভুসো খোট্টাদের বাস সেখানে। তারপর রাত্রিবেলা মাতাল হয়ে যা শুরু করে তাতে ঘুম তো দূরের কথা টেকা দায় হয়ে পড়ে"। আমি বাড়ি বদলানোর কথা বলতেই ও বললো,আজকে রবিবার, খুবই ভালো সময়। ওইদিন ছুটি আছে ফ...