সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আগমনী- বন্যা ব্যানার্জী

 

Durga Puja 2020 Bengali poem

শরৎ মুখো রোদের গায়ে মেঘের লাইন।দেখতে দেখতে হঠাৎ ছাদের ওড়না নীলে

দু চোখ ধূলো,কেমন যেন এলোমেলো।

বাতাস ঝিরি গাইছে পাখি,বয়েস এখন লুকোয় ভীড়ে।

তবুও আজ ওড়না নীলে রাত জাগা সেই স্বপ্ন গুলো নম্র হলো,নম্র হলো কলম ছুঁলো ভোরের চিঠি।প্রিয়তমা!আজকে আমার আড়মোড়া দিন অফিস ছুটি।

জানি সবই,তবুও কেনআজ কে হঠাৎ পাইয়ে দিচ্ছে ভোরের হাওয়ায় খুব চেনা সুখ।

খুব চেনা সুখ শহর ছাড়া,তবুও কেন জড়িয়ে থাকা আঙুল ছুঁয়ে হাঁটছে খেয়াল মেঘের গায়ে।শরৎ মুখো রোদের মায়ায় একুশ বছর আগের দেখা তোমার ই মুখ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে তাপসী সিংহ ( রচনা - অংশুমান কর)

 

বাবা- কোয়েনা দাস

 কষ্টটাকে চেপে রেখে, হাসি ঠোঁটের কোণে  আদরগুলো চাপা থাকে , তাঁর ধমকই সবাই শোনে  মাথার উপর বটগাছ হয়ে দেয় আমাদের ছায়া  কঠোর মুখের গভীরেও তাঁর হাসিতে বড় মায়া | চাওয়া - পাওয়ার সব আবদার তাঁর কাছে দেয় ধরা  ছেলেবেলায় রোজ শোনাতেন ঘুম-পাড়ানি ছড়া , মেয়ে একদিন বড় হবে , যাবে শশুরবাড়ি  শতকষ্টেও বিদায় সে দেয় , মুখ করেনা হাঁড়ি  কাজের চাপে মাঝে মাঝে সময় ও পায় না  বাড়ির কথা মনে পড়ে , তবু কথা হয়না | সকাল বেলা বেরিয়ে সে যায় , কাজ থেকে ফেরে রাতে  তবু কন্যার আবদার সবই থাকে তাহার হাতে , মেয়ের ভালো রেজাল্ট হলে যার গর্বে ভরে বুক  মাঝে মাঝেই ঝিলিক দেয় উজ্জ্বল ওই মুখ  নিজের জন্য জিনিস কিনতে তাঁর ভীষণ অনীহা  সেই টাকাতে কিনবে মেয়ের বিয়ের জড়োয়া | কঠোর খোসার ভিতরে লোকানো নরম একটা মন  লক্ষ্য শুধু একটাই তাঁর - আমাদের আশাপূরণ , ক্লান্ত শরীর , টলমলে পা , তবু করতেই হবে রোজগার  টাকা ছাড়া চলবেনা দিন , তাঁর কাঁধেই গোটা সংসার  পারিপার্শ্বিক চাপেই বোধহয় তাঁর বাইরেটা হয় শক্ত  সবার মুখে হাসি ফোটাতে জল হয়ে যায় রক্ত | কাজের ফাঁকে যে মানুষটা একটু সময় প...

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে অনামিকা চৌধুরী (রচনা - পিনাক প্রামানিক)