সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জাগবি কবে- বিশ্বজিৎ দত্ত

 

ঘুম কি তোর ভাঙবে নারে,

সত্যি কি আর জাগবি না?

জলের স্রোতে ভাঙছে যে পাড়,

নয়ন খুলে দেখবি না??

নীরব রলি, মূল্যবোধে,

নদীর বান ঐ হাকে

চেতনা তোর গভীর শোকে,

মুখোশে যে মুখ ঢাকে!

হায়রে দেশে, মানুষ বেশে,

এই বুঝি তোর আত্মরূপ ।

কাল যা ছিল, আজ হারালি!

তোর জীবনের স্বপ্ন সুখ।

মগ্ন রলি আত্মসুখে,

পরের কথা ভাবলি না।

মানবতার পথের পরে-

পা দুখানা, রাখলিনা!

আছিস বেশ! ঘুমের ঘোরে,

নিশি যাপন, আপন চড়ে।

অবাক নয়ন, অন্ধ জ্যোতি,

শমন যে তোর রুদ্ধ দ্বারে!

ভাঙছে পাড়, ভাঙছে বুক,

তবু ঘুম ভাঙছে না!

সত্যি আর জাগবি কবে?

সত্যি কি আর জাগবি না!!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে তাপসী সিংহ ( রচনা - অংশুমান কর)

 

বাবা- কোয়েনা দাস

 কষ্টটাকে চেপে রেখে, হাসি ঠোঁটের কোণে  আদরগুলো চাপা থাকে , তাঁর ধমকই সবাই শোনে  মাথার উপর বটগাছ হয়ে দেয় আমাদের ছায়া  কঠোর মুখের গভীরেও তাঁর হাসিতে বড় মায়া | চাওয়া - পাওয়ার সব আবদার তাঁর কাছে দেয় ধরা  ছেলেবেলায় রোজ শোনাতেন ঘুম-পাড়ানি ছড়া , মেয়ে একদিন বড় হবে , যাবে শশুরবাড়ি  শতকষ্টেও বিদায় সে দেয় , মুখ করেনা হাঁড়ি  কাজের চাপে মাঝে মাঝে সময় ও পায় না  বাড়ির কথা মনে পড়ে , তবু কথা হয়না | সকাল বেলা বেরিয়ে সে যায় , কাজ থেকে ফেরে রাতে  তবু কন্যার আবদার সবই থাকে তাহার হাতে , মেয়ের ভালো রেজাল্ট হলে যার গর্বে ভরে বুক  মাঝে মাঝেই ঝিলিক দেয় উজ্জ্বল ওই মুখ  নিজের জন্য জিনিস কিনতে তাঁর ভীষণ অনীহা  সেই টাকাতে কিনবে মেয়ের বিয়ের জড়োয়া | কঠোর খোসার ভিতরে লোকানো নরম একটা মন  লক্ষ্য শুধু একটাই তাঁর - আমাদের আশাপূরণ , ক্লান্ত শরীর , টলমলে পা , তবু করতেই হবে রোজগার  টাকা ছাড়া চলবেনা দিন , তাঁর কাঁধেই গোটা সংসার  পারিপার্শ্বিক চাপেই বোধহয় তাঁর বাইরেটা হয় শক্ত  সবার মুখে হাসি ফোটাতে জল হয়ে যায় রক্ত | কাজের ফাঁকে যে মানুষটা একটু সময় প...

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে অনামিকা চৌধুরী (রচনা - পিনাক প্রামানিক)