সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাত- সুচরিতা ব্যানার্জী

 




রাত, তুমি আমার বন্ধু হবে?
আমি তোমার ছবি আঁকব।
আমার অনুভূতি দিয়ে তোমায় রাঙিয়ে তুলব।
তোমার স্নিগ্ধ শান্তি আমায় মনে করিয়ে দেয়
আমার ফেলে আসা শৈশব।
কিন্তু হায়! সেদিন আজ কো়থায়
রাত, তুমি কি বিচিত্র!
তুমি কাউকে দেখাও জীবনের স্বপ্ন,
আবার কারো মনে এনে দাও আতঙ্ক।
তোমার এ কি নিষ্ঠুরতা!

তুমি কি জান,
খোলা আকাশের নীচে কত শিশু
শুধু তোমার ভরসায় আশার আলো দেখে?
কিন্তু তাদের সব স্বপ্ন শেষ হয়ে যায়
একটা গুলির শব্দে।
তোমার সৌন্দর্যকে যারা তাদের সার্থ সিদ্ধির হাতিয়ার করতে চায়
তুমি কি তাদের নীরবে সহ্য করবে?
জান রাত, আমি তোমার মধ্যে আমাকে দেখতে পাই।

ধূসর মরুভূমির মধ্যে
আমি মরীচিকার মত হাৎড়ে বেড়াই একটা নদী।
কিন্তু মাইলের পর মাইল
শুধু দেখি স্থুল পলির স্তুপ।

কিন্তু তার পরেও আমি
তোমার জন্য অপেক্ষা করব।
তোমাকে যে আমার অনেক কথা বলার আছে।
একদিন ঘুমের মধ্যে আমি শুনলাম এক কন্ঠ।
যে আমায় বলল, “এই তো আমি, তোমার বন্ধু”।
সে আরো বলল, “আমি আর এখন রাত নই।
আমার নাম নতুন ভোরের রবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে তাপসী সিংহ ( রচনা - অংশুমান কর)

 

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে অনামিকা চৌধুরী (রচনা - পিনাক প্রামানিক)

 

লেদ মেশিন- মনোজ কুমার সরকার

বহুদিন আগের কথা। আমি তখন অবিভক্ত বিহারের একটি অঞ্চলে কারখানার সুপারভাইজার।বেশিরভাগকর্মচারী অবাঙালী হলেও তাদের মধ্যে জনা পাঁচেক বাঙালীও ছিল। এদের মধ্যে আবার প্রিয়তোষ ছিল ম্যানেজার। ঐ যা হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠলো। তাছাড়া ও ছিল আমার মতই গ্রাজুয়েট। সত্যি কথা বলতে কি সারাজীবনে প্রিয়র মত বন্ধু আর কখনো পাইনি। আমি শুরুতেই মধুপুরের কাছে ঝিল্লি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িওয়ালা সুখান রাম একদিন বলেছিল,"একটা কথা বলি বাঙালি বাবু, কিছু মনে করবেন না, এখানে আপনি একা থাকেন, কোনো বন্ধু জুটিয়ে লিন, বাড়িভাড়া আধা হয়ে যাবে"। আমারও কথাটা মনে ধরল। পরদিন কাজের ফাঁকে চুপিচুপি প্রিয়তোষ কে কথাটা বলতেই ও যেন হাতে চাঁদ পেল। খুবই খুশি হয়ে বলল,"এ তো খুবই ভালো প্রস্তাব, লোভনীয় তাতে সন্দেহ নেই, আমি যেখানে এখন থাকি তাকে ভদ্র পাড়া বলা চলে না,বুঝলে ভায়া কিছু চাষাভুসো খোট্টাদের বাস সেখানে। তারপর রাত্রিবেলা মাতাল হয়ে যা শুরু করে তাতে ঘুম তো দূরের কথা টেকা দায় হয়ে পড়ে"। আমি বাড়ি বদলানোর কথা বলতেই ও বললো,আজকে রবিবার, খুবই ভালো সময়। ওইদিন ছুটি আছে ফ...