সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাবতে ভালোবাসি...- বিদিশা



bengalipoem.bhabtebhalobasi


আমি ভাবতে ভালোবাসি, 

হয়তো দূর কোনো দেশে 

সবার নিরুদ্দেশে

তুই ব্যস্ত আপন গবেষণায়

মগ্ন নভোবস্তুবিদ্যায়...


হয়তো বন্ধুর হেতু এ বলিদান...

হয়তো নিজের স্বপ্নপূরণের হেতু... 

হয়তো আছিস নক্ষত্রের নেশায়...

যেথা স্বপ্ন বাস্তবে মেশায়...


থাক তুই সেই দেশে

সেথা জয় মিলবে শেষে


আমি ভাবতে ভালোবাসি 

এ সকল কথা 

বাস্তবকে মেনে নেওয়ার

করছি চেষ্ঠা বৃথা


ভাবতে চাইনা আমি

সেই অম্বরটিকে

যেথা হারিয়েছি আমরা 

তোর মত এক নক্ষত্রকে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন